কুমিল্লার বাস টার্মিনালে চলা ধর্মঘট প্রত্যাহার

কুমিল্লার বাস টার্মিনালে চলা ধর্মঘট প্রত্যাহার
কুমিল্লায় তিনটি বাস টার্মিনালে কর্মবিরতি পালন করছে পরিবহন বাস মালিক শ্রমিকরা | ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লা-চাঁদপুর সড়কে আইদি পরিবহনের চলাচল বন্ধ রাখার দাবিতে কুমিল্লার তিনটি বাস টার্মিনালে চলা ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন বাস মালিক শ্রমিকেরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় কুমিল্লা জেলা প্রশাসক বৈধ অনুমতি বা রুট পারমিট না পাওয়া পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর সড়কে আইদি পরিবহন চলাচল বন্ধ থাকার ঘোষণা করলে এ ধর্মঘট প্রত্যাহার করেন তারা।

এদিন সকালে কর্মবিরতি শুরু করেন পরিবহন বাস মালিক শ্রমিকেরা।

মালিক শ্রমিকরা জানান, কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর সড়কের আইদি পরিবহন চলাচল বন্ধ রাখার দাবিতে এ কর্মবিরতি শুরু হয়।

এ সময় জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলার প্রায় ৪০টি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন

জানা গেছে, ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নিয়ে কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহন চলাচলের অনুমোদন পায়। পরে প্রতিষ্ঠানটি চাঁদপুর জেলা প্রশাসনের কোষাগারে নির্ধারিত ফি জমা দেয়।

আইদি পরিবহনের চেয়ারম্যান মীর পারভেজ আলম অভিযোগ করে বলেন, চাঁদপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে তারা যাত্রা শুরু করলেও শুরু থেকেই কুমিল্লা বাস মালিক গ্রুপের একটি সিন্ডিকেট তাদের চলাচলে বাধা দিয়ে আসছে। এ কারণে কুমিল্লা জেলা প্রশাসন রুট পারমিট দেয়নি।

পরিস্থিতিতে বাধ্য হয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে সার্ভিস বন্ধ করে প্রায় দুই কিলোমিটার দূরে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস সার্ভিস চালু করা হয় জানান তিনি।

এদিকে কর্মবিরতির কারণে সকাল থেকে যাত্রীরা টার্মিনালগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েন। অনেককে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর