কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালের ৩০ এবং ৩১ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার বিকাল সাড়ে ৩ টায় ৯০তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আনোয়ার হোসেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি সকাল ১১টায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং এদিন বিকাল তিনটায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে।
গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি বছরের ১৯ এপ্রিল এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়।


