গাজীপুর আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কে বিক্ষোভ

গাজীপুর আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কে বিক্ষোভ
গাজীপুরে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

বুধবার সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গী কলেজ গেইট এলাকায় এ বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃ‌ষ্টি হয়। প্রায় একঘণ্টা পর বিক্ষোভকারীরা সরে গেলে যানচলাচল স্বাভা‌বিক হয়।

গাজীপুরের টঙ্গী কলেজ গেইট এলাকায় নির্বাচন ক‌মিশন ঘো‌ষিত গাজীপুর-৬ আসনের গেজেট বা‌তিল করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মানববন্ধনের আয়োজন করে।

একপর্যায়ে মানববন্ধন‌টি বিক্ষোভে প‌রিণত হয়। মহাসড়কে বিক্ষুব্ধরা টায়ার জা‌লিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় ভোটার আধিক‌্য বিবেচনায় ‌নির্বাচন ক‌মিশনের দেওয়া গেজেট বহাল রাখার দাবী জানান বিক্ষোভকারীরা।

আরও পড়ুন

এর সঙ্গে বিচারপ‌তি শশাঙ্ক শেখর সরকারের পদত‌্যাগ ও ৭ দিনের ম‌ধ্যে রিট খা‌রিজ না কর‌লে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এর আগে গত সোমবার বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি ও গাজীপুরে পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে রায় দেয় হাইকোর্ট। একইসঙ্গে বাগেরহাটের চারটি ও গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের যে বেঞ্চ এই রায় দেয় তার বিচারক ছিলেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল। এই রায়েল কারণেই বিচারপতি শশাঙ্ক শেখরের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর