গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী মুরাদ হোসেন (৬৫) নামে এক আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কমিশনার।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারাসূত্রে জানা গেছে, ওই ব্যক্তি হাজতি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কমিশনার। তার নামে হত্যাসহ ৩টি মামলা রয়েছে। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার।


