সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তার মতে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তির অসুস্থতাসহ বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ইসির (নির্বাচন কমিশন)  সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে এনসিপি আয়োজিত নীতিনির্ধারণবিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ইসি যেন সকল রাজনৈতিক দলকে একত্রিত করে নির্বাচনী যাত্রা শুরু করে। কোনো বিশেষ দলের জন্য বা কোনো নির্দিষ্ট কারণে নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায়।’

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে সহানুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানালেও নির্বাচন যে সময়ের মধ্যে হওয়ার কথা, তা যথাসময়ে অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘এনসিপি এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোনো সমঝোতায় যায়নি।’

দলটির বিষয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তিনি জানান, খুব দ্রুত তারা প্রার্থিতালিকা ঘোষণা করবে। পাশাপাশি তৃতীয় একটি জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে এবং প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

পুরানপন্থী রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ‘জনগণের মধ্যে এসব দলের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে। এ কারণে এনসিপি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad