এ বছর ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছাড়াল

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছাড়াল
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ নিয়ে চলতি বছরের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে।

তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৬০৫ জনে।

তাদের মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় নতুন শনাক্ত হয়েছেন ২৭৭ জন। ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১২১ জন, ময়মনসিংহে ৪৬ জন, চট্টগ্রামে ১১৪ জন, খুলনা ও রাজশাহীতে ৪০ জন করে, রংপুরে ৪১ জন, বরিশালে ১২৬ জন এবং সিলেটে পাঁচ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ঢাকার রয়েছেন ৯৬৭ জন এবং অন্যান্য জেলার ১ হাজার ৮৬৪ জন।

চলতি বছরের মাসওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ ও আগস্টে ১০ হাজার ৪৯৬।

সেপ্টেম্বর মাসে সর্বাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত এক মাসে ১৫ হাজার ৮৬৬ জন ভর্তি ও ৭৬ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ১৪ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, ২০০০ সাল থেকে বাংলাদেশে সরকারিভাবে ডেঙ্গুর পরিসংখ্যান সংরক্ষণ শুরু হয়। তবে, ২০২৩ সালে সবচেয়ে ভয়াবহ ছিল। ওই সময় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। যার মধ্যে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর