এ দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

এ দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান
সেনাপ্রধান ওয়াকার-উজ জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এ দিনটার অপেক্ষায় ছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন। আলহামদুলিল্লাহ সে নির্বাচন হতে যাচ্ছে।।’

‘সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে’ জানিয়ে ওয়াকার-উজ-জামান বলেন, ‘সকাল থেকেই ভোটের অনুকূল পরিবেশ রয়েছে। আমি খবর নিয়েছি, সারা বাংলাদেশের কোথায় কি হচ্ছে। আমার কাছে যে খবর আছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।’

সেনাপ্রধানের পাশপাশি ভোট দিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad