ঢাকা-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে উৎসাহ উদ্দীপনার সঙ্গে।
ভোরের আলো ফুটতেই ভোটাররা বেরিয়ে পড়েছিলেন ঘর থেকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও ভোট দেয়া শেষে হাসি মুখে বের হচ্ছেন ভোটাররা।
নতুন বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে আনন্দ উচ্ছ্বাসের সাথে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোট দেওয়া শেষে প্রকাশ করছেন উচ্ছ্বাস।
ঢাকা-৬ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে এমই চিত্রই দেখা গেল।
ভোটগ্রহণ শেষে গণনা করা হবে।
নারী পুরুষ তরুণ তরুণী বৃদ্ধারা এসেছেন ভোট দিতে। ভোট দেয়া শেষে জানায় তাদের প্রত্যাশা। এদিন সকালে ঢাকার ৬ আসনের বিভিন্ন কেন্দ্রের ভোটারদের সঙ্গে কথা বলেছে টাইমস অব বাংলাদেশ।
বাংলাবাজার উচ্চা বালিকা বিদ্যালয়ে ভোট দেন ৭৫ বয়োসী বৃদ্ধ রহিম শেখ। উচ্ছাস প্রকাশ করে তিনি বলেন, ‘টানা তিন বার ভোট দিতে পারিনি। অনেক বছর পর নিজ হাতে ভোট দিলাম। তরুণ বয়সের মতো আনন্দ লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।’
রোকনপুর বালিকা বিদ্যালয়ে ভোট দেন ভানু খাতুন। তিনি বলেন, ‘সকাল ৭ টার সময়ে এসে লাইনে দাড়াইছি। পোলা মাইয়া সহ সবাই এসেছে। ভোট দিতে পেরে ভালো লাগছে। হ্যাঁ ভোট দিইছি আর পছন্দের ভালো মানুষকে ভোট দিইছি।’
বাংলা বাজার জুবিলি স্কুলে ভোট দেন তরুনী সাবিহা সুলতানা। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এটি আমার প্রথম ভোট। জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। কারো প্ররোচনায় না নিজের মতামতের উপর ভিত্তি করে ভোট দিয়েছি। বাবা মায়ের সঙ্গে এসেছি ভোট দিতে।
গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেন জুলফিকার হায়দার। তিনি বলেন, খুব সকালে এসে আগে আগে ভোট দিয়েছি। লাইনের একদম শুরুতে দাড়িয়েছিলাম এসেই। আমাদের এই ভোট দেশকে বদলে দেয়ার ভোট। দেশের যেন মঙ্গল হয়, দেশের জন্য যারা ভালো কাজ করে। চাঁদাবাজ সন্ত্রাস রুখে দিতে ইনসাফের পক্ষে ভোট দিয়েছি।
বুলবুল লতিতকলা একাডেমিতে ভোট দেন দিলরুবা সুলতানা। তিনি বলেন, ‘এই ভোটটা আমার কাছে উৎসবের মতো মনে হয়েছে। ঈদের আনন্দের মতো। ভোট দিতে পেরে অনেক খুশী লাগছে। এর আগে পরপর ভোট দিতে আসিনি। সবার মত প্রকাশের স্বাধীনতা ফিরে এসেছে। শহীদদের রক্ত বৃথা না যাক এটাই প্রত্যাশা।’
এই আসনে মোট ১০০ টি ভোটকেন্দ্র রয়েছে। সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি থানার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এর মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্য ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে


