ভোট দিলেন প্রধান উপদেষ্টা, জানালেন মোবারকবাদ

ভোট দিলেন প্রধান উপদেষ্টা, জানালেন মোবারকবাদ
ভোট দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা ২৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এসময় তার সঙ্গে ছিলেন প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা।

ভোট দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজ বাংলাদেশের মানুষের মুক্তির দিন। আমার জীবনের মহা আনন্দের দিন। আজ আমাদের সব দুঃস্বপ্নের অবসান হয়েছে।’

এসময় সবাইকে মোবারকবাদ জানান তিনি।

জবাবে পাশে থাকা সাংবাদিকরা ‘ঈদ মোবারক’ বলে কিছুটা হাস্যরসও করেন। যেখানে যোগ দেন মুহাম্মদ ইউনূসও।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর