সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সারজিস

সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সারজিস
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় সারজিস আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সকালের মতো সারাদিন সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত যদি অবাধ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, তাহলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তবে কোনোভাবেই কাউকে ভোট প্রভাবিত করতে দেওয়া হবে না। আমরা সুস্থ ও স্বচ্ছ ভোটে সর্বাত্মক সহযোগিতা করব এবং প্রত্যাশা করি অন্য দলও তাদের দায়িত্ব পালন করবে।’

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আটোয়ারীর বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তিনি এসব কথা বলেন। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় সারজিস আলম জানান, উৎসব মুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের যে পঞ্চগড়-১ আসনের প্রতীক শাপলা কলিতে ভোট দিলেন তিনি। একই সঙ্গে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন।

‘আমরা সকল রাজনৈতিক দল, যারা দীর্ঘ সংগ্রামের পর হাজারো শহীদকে সম্বল করে এই বাংলাদেশে আশা নিয়ে নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু করতে চাই, সেসবের স্বার্থে ভোট দিচ্ছি’—যোগ করেন তিনি।

আরও পড়ুন

বিগত কয়েকদিনে পঞ্চগড়-১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা ভোট প্রভাবিত করার চেষ্টা, হুমকি এবং ভীতির পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেন এই নেতা। তিনি আশা করেন, নির্বাচনের দিনে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

এ ছাড়া ভোট গ্রহণের সঙ্গে যারা যুক্ত পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সর্বোচ্চ পেশাদার আচরণের প্রত্যাশা করেন তিনি।

প্রত্যেক ভোট কেন্দ্র যেন সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যদি সহনশীল আচরণ দেখান, তবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।

এ সময় সারজিস আলমের সঙ্গে ছিলেন তার ভাই ও বাবা। ভোটের সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।

এদিকে, জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ফখরুন নেছা ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad