এরশাদ হাসানের একক অভিনয়ে ‘ভাসানে উজান’

এরশাদ হাসানের একক অভিনয়ে ‘ভাসানে উজান’
Advertisement
Advertisement

বিবেকানন্দ থিয়েটারের নতুন প্রযোজনা ‘ভাসানে উজান’। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। এতে একক অভিনয় করবেন মো. এরশাদ হাসান। উদ্বোধনী প্রদর্শনীর উদ্বোধন করবেন একক অভিনয়ের পথিকৃত ফেরদৌসী মজুমদার।

দস্তয়ভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুন্ডু, নির্দেশনায় শুভাষীষ দত্ত তন্ময়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী প্রদর্শনীর আগে নাটকটির প্রেস প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

নাটকের কাহিনীতে দেখা যায়, একসময় নাট্যদল ‘ভাসানে উজান’-এর প্রধান আশরাফ বোয়ারী এখন চা বাগানের বন্ধক ব্যবসায়ী। বন্ধকের কাজের সূত্রে পরিচয় সাবরিনার সঙ্গে, যে দারিদ্র্য, নির্যাতন আর অনিশ্চয়তা থেকে মুক্তি চায় আশ্রয়ের বিনিময়ে। আশরাফ সব প্রতিকূলতা উপেক্ষা করে তাকে বিয়ে করে সুরক্ষা দিলেও সম্পর্কের ভাঙন, ভুল বোঝাবুঝি, অহংকার আর হতাশা শেষ পর্যন্ত সাবরিনাকে ঠেলে দেয় আত্মহত্যার দিকে। মৃত স্ত্রীর পাশে বসে আশরাফ খুঁজতে থাকেন এক অমীমাংসিত উত্তর—ভালো মানুষ হয়ে সত্যিই কি শেষ পর্যন্ত ভালো থাকা যায়?

আশরাফ বোয়ারী চরিত্রে অভিনয় করেছেন মো. এরশাদ হাসান।

মঞ্চ, আলো, সংগীত, পোশাক, দ্রব্যসামগ্রী ও কোরিওগ্রাফিতে কাজ করেছেন পলাশ হেনড্রী সেন, হামিদুর রহমান পাপ্পু, এনাম তারা সাকি, ফজলে রাব্বি সুকর্ণ ও রবিন বসাক।

নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডুর ভাষায়, মানবমনের অন্ধকার, ভাঙন ও নিঃসঙ্গতার যে নির্মম বাস্তবতা দস্তয়ভস্কি তুলে ধরেছেন, ‘ভাসানে উজান’-এ তারই নাট্যরূপ। দর্শক-শ্রোতার ভালোবাসায় এই নাটক মনোজগতে নতুন তরঙ্গ তুলবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad