নারীকে পেছনে ফেলে পুরুষরা এগোতে পারবে না: ধর্ম উপদেষ্টা

নারীকে পেছনে ফেলে পুরুষরা এগোতে পারবে না: ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সমাজে নারীদের পেছনে ফেলে পুরুষরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এগিয়ে যেতে হলে মা বোনদেরকে সঙ্গে নিয়েই যেতে হবে।

বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিবরাস মাদরাসা আয়োজিত এ অনুষ্ঠানে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৫ দেওয়া হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, হযরত খাদিজা (রা.), হযরত আয়েশা (রা.) ও অন্যান্য নারী সাহাবিদেরকে নিয়েই রাসুলুল্লাহ (স.) সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও মা-বোনদেরকে দেখা গেছে।

নারীদের উচ্চ শিক্ষার সুযোগ দিয়ে হাফেজা, আলিমা, মুহাদ্দিসা, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী বানাতে পারলে তারা সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখি। ভেদাভেদ আর নয়। আমাদেরকে একে অন্যের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

এ সময় গীবত, পরনিন্দা ও পরচর্চা ত্যাগ করার জন্য সকলকে অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা।

জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিভেদ একটি বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে, সেটি হলো কালেমা তাইয়্যেবা।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিবরাস মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad