এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক
জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) | ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সদস্য একে এম বদিউল আলম, লুৎফুল আজিমসহ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন জানান, এসব কর্মকর্তার সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে, এস আলম গ্রুপের সাইফুল আলম, সিদকার গ্রুপের রন হক সিকদারসহ ২৬ জনের বিরুদ্ধে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২০৭ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ‘এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের সময় সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগে অনুসন্ধান শুরু হয়। দেড় মাসের অনুসন্ধানে দুদক এসব কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে নোটিশ দেওয়া হয়েছে।’

‘এছাড়া ভুয়া একাউন্ট খুলে দুই কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে,’ বলেন তিনি।

আরও পড়ুন

আক্তার হোসেন জানান, অনুসন্ধানে এনবিআরের ১৭ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়ায় এসব কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এছাড়া গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ সাতজনের বিরুদ্ধে ভুয়া একাউন্ট খুলে টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এস আলম গ্রুপ এবং সিদকার গ্রুপের সদস্যদের বিরুদ্ধে ঋণের নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের মামলাও চলছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad