ইবির পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

ইবির পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে
বঙ্গভবনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১, ২ ও ৩ তারিখের যেকোনো একদিন সমাবর্তনটি অনুষ্ঠিত হবে।

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইবি প্রশাসনের সঙ্গে সাক্ষাৎকালে সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি দেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে মতিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ চতুর্থ সমাবর্তন ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর