দেশে হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
ছবি: মাহমুদ জামান অভি/ টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৩২ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে ৫৫ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ১ হাজার ১৭৭ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ হাজার ৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ১৪৮ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ১২৪। সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

আরও পড়ুন

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০০।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেটে সন্দেহজনক হাম রোগে চারজন করে মারা গেছেন। অর্থাৎ দুই বিভাগে মোট আটজনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪২৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। সিলেটে ১৫০, চট্টগ্রামে ২৭৮, বরিশালে ১৩১, ময়মনসিংহে ৫৭, খুলনায় ৮৮, রাজশাহীতে ২৩ এবং রংপুরে ২৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে মোট ৭৪ হাজার ১২০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং ৪১৯ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে সন্দেহজনক রোগীর সংখ্যা ৩৪ হাজার ৭৮ এবং মৃত্যু ৭০ জনের। সিলেটে ১২ হাজার ৯৫৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৬১ জনের।

এদিকে ২০২৬ সালের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ১৩০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। সেই হিসাবে টিকাদানের কভারেজ ১০৯ দশমিক ৮ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর