বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা ‘অশুভ’: তানিশা

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা ‘অশুভ’: তানিশা
তানিশা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়।

তানিশা জানান, যে নারীরা জেনেশুনে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান, তারা কখনোই নারীবাদী হতে পারেন না। তার মতে, অন্য কোনো নারীর স্বামীর সঙ্গে জড়ানো মানে সরাসরি একজন নারীকেই অসম্মান করা।

‘যে নারীরা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান, তারা কোনোভাবে নারীবাদী নন। তারা নারীদের বিরুদ্ধেই অবস্থান নেন। আমার মনে হয় অন্য এক নারীর স্বামীর সঙ্গে জড়ানো মানে আসলে একজন নারীকেই অসম্মান করা।’

তানিশা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

তিনি এমন নারীদের ‘ক্ষতিকর’ অভিহিত করে বলেন, তারা সন্তানদের কাছে কখনো আদর্শ হতে পারেন না। তবে এই প্রক্রিয়ায় তিনি সংশ্লিষ্ট পুরুষটিকেও সমান দোষী বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

‘ওই পুরুষের চরিত্রও অবশ্য ভালো নয়। যে নারীরা জেনেশুনে কোনও বিবাহিত পুরুষের পিছনে ছুটে বেড়ান, তাঁরাও অত্যন্ত ক্ষতিকর। আমাদের সন্তানদের কাছে কখনওই তাদের আদর্শ বলা উচিত নয়।’

নেটিজেনদের অনেকে তানিশার এই বক্তব্যের সঙ্গে মন্তব্য জুড়ে দিয়ে লিখেছেন, ইচ্ছাকৃতভাবে সংসার ভাঙার ঘটনায় নারী ও পুরুষ উভয়েই সমানভাবে দায়ী।

তানিশা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

এর আগেও সমাজের অবক্ষয় ও নারীদের সম্মান নিয়ে মন্তব্য করেছিলেন তানিশা। তিনি মনে করেন, অতিরিক্ত জনসংখ্যার কারণে সমাজে অপরাধ বাড়ছে এবং মূল্যবোধের অবক্ষয় ঘটছে।

২০০৩ সালে ‘শশশ…’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন তানিশা মুখোপাধ্যায়, যেখানে তার বিপরীতে ছিলেন কর্ণ নাথ ও ডিনো মোরিয়া। চলচ্চিত্রটি বক্স অফিসে সফল হয়নি। পরবর্তীকালে তাকে ‘বিগ বস’ শোয়ে দেখা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad