আসছে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রার দাবদাহ, ঘূর্ণিঝড়

আসছে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রার দাবদাহ, ঘূর্ণিঝড়
Advertisement
Advertisement

চলতি মে মাসে দেশে বয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রার তীব্র তাপপ্রবাহ। হতে পারে অন্তত একটি ঘূর্ণিঝড়। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, মে মাসে দেশে এক থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটির মাত্রা হতে পারে তীব্র, যেখানে তাপমাত্রা হতে পারে ৪০ থেকে ৪১ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ মাসে সাগরে তৈরি হবে দু’একটি লঘুচাপ, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ সময়ে দেশের প্রধান নদ-নদীগুলোতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বাড়তে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad