আলী রীয়াজ এবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

আলী রীয়াজ এবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজকে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগকরেছেন।’

বিশেষ সহকারী হিসেবে আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক (ডিস্টিংগুইশড প্রফেসর) রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান।

এ বছরের ফেব্রুয়ারিত তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি করা হয়। এই কমিশনের সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা।

তিন দফায় বাড়িয়ে গত ৩১ অক্টোবর এই কমিশনের মেয়াদ শেষ হয়। এর ১৩ দিনের মাথায় তাকে নতুন দায়িত্ব দেওয়া হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad