যশোরে ইটভাটার মেশিনে শ্রমিকের মৃত্যু

যশোরে ইটভাটার মেশিনে শ্রমিকের মৃত্যু
ইটভাটার কাদা মিক্সিং মেশিন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

যশোরের মনিরামপুরে ইটভাটার কাদা মিক্সিং মেশিনে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার শরুপদাহ গ্রামের বোল্ড ব্রিকস ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন (৪৫) উপজেলার খানপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  দুপুরের খাবার শেষে জাকির ভাটার কাদা মিক্সিং মেশিন চালিয়ে গিয়ার বন্ধ করে ভেতরে মাটি পরিষ্কার করছিলেন। হঠাৎ স্বয়ংক্রিয়ভাবে মেশিনের গিয়ার চালু হয়ে গেলে তিনি মাটির সঙ্গে মিশে মেশিনের ভেতর আটকা পড়েন।

এ সময় সহকর্মীরা জাকিরের চিৎকার শুনে ছুটে এসে মেশিন বন্ধ করলে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad