ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহের পাশে একটি ড্রামের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একটি নীল রঙের ড্রাম দেখতে পায় পুলিশ। পরে সন্দেহ হলে ড্রাম খুলে ভেতরে একজন পুরুষের মাথাসহ কয়েক টুকরো মরদেহ দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকালে একটি ভ্যানগাড়িতে করে ড্রামটি রেখে যাওয়া হয়। পরে সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। পুলিশের উপস্থিতিতে ড্রাম খুলেএকজন পুরুষের খণ্ডিত মরদেহ পাওয়া যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় পাওয়া গেছে। আশরাফুল হক রংপুর জেলার বদরগঞ্জের বাসিন্দা।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ড্রাম থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।


