মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে শনিবার। সকাল ৭টা থেকে ঢাকার বিভিন্ন মসজিদে শুরু হয়েছিল ঈদের জামাত। নানা শ্রেণি-পেশা আর বয়সের মানুষ এসব জামাতে অংশ নিয়েছেন। জাতীয় ঈদগাহের মতো বেশকিছু মসজিদে ছিল নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও।
নামাজ শেষে শ্রেণি-পরিচয় নির্বিশেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেছেন, হাত মিলিয়েছেন ঢাকাবাসী। ঈদ যে শান্তির বার্তা নিয়ে আসে, তারই যেন প্রকাশ ঘটে এসময়। পরিচিত-অপরিচিত সবাই একে অন্যকে শুভেচ্ছা জানিয়েছেন, অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
ঢাকা ঘুরে এসব জামাতের ছবি তুলেছেন টাইমস অব বাংলাদেশের আলোকচিত্রী শামীম উস সালেহীন। পাঠকদের জন্য রইল আনন্দমুখর ঈদ জামাতের ছবি।











