অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক চেয়ারম্যানের আরও ৫ বছরের জেল 

অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক চেয়ারম্যানের আরও ৫ বছরের জেল 
সাজাপ্রাপ্ত কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নুরুল আবছার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নুরুল আবছারকে আরও একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত।

অর্থ আত্মসাতের ওই মামলায় আদালত তাকে আত্মসাৎ করা সমপরিমাণ ২৯ লাখ ১৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশও দিয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান সোমবার এই রায় ঘোষণা করেন।

বিশেষ জজ আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ মঙ্গলবার সকালে জানান, নুরুল আবছারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছে।

আরও পড়ুন

সাবেক এই পৌর চেয়ারম্যান জামিনে থেকে পলাতক রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, গত ৭ জানুয়ারি একই আদালত অর্থ আত্মসাতের আরও তিন মামলার প্রতিটিতে নুরুল আবছারকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়।

মামলার নথিপত্র অনুযায়ী, ১৯৮৪ থেকে ১৯৮৯ সালের মধ্যে কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান থাকার সময়ে পৌরসভার বিভিন্ন কাজের জন্য বরাদ্দ টাকা তিনি আত্মসাৎ করেন। এ সময় আত্মসাৎ করা ২৯ লাখ ১৫০ টাকা নিয়ে ১৯৯১ সালে দুর্নীতি দমন ব্যুরো তার বিরুদ্ধে মামলা করেছিল। ওই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার ওই আদেশ দেয় চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad