গির্জা থেকে ঘণ্টা চুরি, চক্রের হোতাসহ গ্রেপ্তার ৪

গির্জা থেকে ঘণ্টা চুরি, চক্রের হোতাসহ গ্রেপ্তার ৪
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে আসাদ গেট সংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চোর চক্রের মূল হোতা ও চুরি হওয়া ঘণ্টার ক্রেতাও রয়েছেন।

সোমবার এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ অক্টোবর আসাদ গেট সংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে বিভিন্ন ধাতু দিয়ে তৈরি প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৭০ কেজি ওজনের ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় চার্চের সদস্য পিটার বাড়ৈ বাদী হয়ে সেদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন। এতে দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘণ্টা উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে চুরির দিন থেকেই গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-২। এর ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর মোহাম্মদপুর থেকে রহিম বাদশাহ (৪১) এবং গাজীপুর থেকে সোহাগ (২৯) নামে দুজনকে আটক করা হয়।

আরও পড়ুন

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ অক্টোবর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মো. আলমগীর হোসেন (৪৫) এবং চুরি হওয়া ঘণ্টার ক্রেতা মো. রিফাতুল ইসলাম অন্তরকে (২৫) আটক করা হয়।

চুরি হওয়া ঘণ্টাটি গত ২ অক্টোবর লালমাটিয়ার একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তার আলমগীর হোসেনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির একটি এবং সিঁধেল চুরির দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad