ঢাকায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে মোট ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, পল্লবী, কাফরুল, আদাবর, যাত্রাবাড়ী, কদমতলী, শাহবাগ, ওয়ারী, ভাষানটেক ও হাতিরঝিল থানা পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় লালবাগ থানা দুইজন, ডেমরা থানা একজন, সূত্রাপুর থানা তিনজন, মোহাম্মদপুর থানা ছয়জন, পল্লবী থানা একজন, কাফরুল থানা একজন, আদাবর থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, কদমতলী থানা তিনজন, শাহবাগ থানা ১২ জন, ওয়ারী থানা একজন, ভাষানটেক থানা একজন ও হাতিরঝিল থানা একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহেল, তারেক, মো. জাহাঙ্গীর হোসেন মুন্সি, সোহেল মিজি, মো. হাসান, সোহাগ সরদার, মো. শাকিল, রাজু, রনি, সুমন, মহিন, রকি, গুরিয়া বেগম, মাহমুদুল খাঁন, মো. লিমন, কামরুল হাসান রিপন, মো. আব্দুর রশিদ ওরফে কাউসার ওরফে কামু, মো. মনির হোসেন, বিল্লাল হোসেন, মো. ফরিদ, মোহন চান জনি, মো. ইউনুছ রহমান জনি, ইসমাইল ব্যাপারী, মাহমুদুল হাসান মামুন, মো. শাহাদুল ইসলাম হৃদয়, মো. শহীদুল ইসলাম রুবেল, মো. মোফাজ্জল হক, মো. রকিবুল ইসলাম, মো. রাকিব, মো. ইয়াছিন আলী, মো. হৃদয়, মো. সুমন হোসেন, মোছা. রিনা বেগম, মো. শহিদুল ইসলাম, সাকিবুল হাসান, আলামিন মানিক, মো. রিয়াদ ওরফে হৃদয় শেখ এবং মনিরুজ্জামান বাপ্পী।
ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।


