জেনেভা ক্যাম্পে অভিযানে গ্রেপ্তার ৩০

জেনেভা ক্যাম্পে অভিযানে গ্রেপ্তার ৩০
মোহাম্মদপুরের আটকে পড়া পাকিস্তানিদের ঘনবসতিপূর্ণ আবাস (জেনেভা ক্যাম্প)। ফাইল ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাস (জেনেভা ক্যাম্প) ও থানা এলাকায় যৌথবাহিনী ও থানা পুলিশের পৃথক অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে মাদক ও ধারাল অস্ত্র। মঙ্গলবার বিকালে যৌথ বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার দিনব্যাপী ও রাতে এই বিশেষ চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সোমবার বিকালে ক্যাম্পে খুন হওয়া শাহ আলম হত্যা মামলার ২৬ জন আসামিও রয়েছেন। এ ছাড়া বিস্ফোরক আইনে দুইজন, মাদকদ্রব্য আইনে দুইজন ও অন্য মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন-অংকন (১৮), আরিফ  (২৫), সাহেব বিশ্বাস  (২৭), ফাইয়াজ ওরফে কামরান  (৩০), সিয়াম (১৯), ফয়সাল (২৬), সেলিম (২০), শাওন  (২৪), মাসুদ রানা  (২৩), আকাশ  (২৩), ইশতিয়াক (২০), রাশেদ  (২৩), রাসেল (২৩), মোহাম্মদ রাজ (২০), রাকিব (২০), বশির (৩৮), পাপ্পু (৩৬), শাহ আলম (২০), নাসির (৩৪), রাসেল (২৭), হীরা (৩৫), আজাদ (২২), আলামিন (২২), জামিল (২৮), গোলাম রসুল (৪৪), মোস্তাক (২৪), সাঈদ (২১), শুভ (২৪), রাকিব (২২) ও ফয়সাল (৩৭)।

যৌথ বাহিনী জানায়, এ অভিযানে ২০টি চাপাতি, ৫০টি হেলমেট, ৩টি লেগগার্ড, দুটি চাইনিজ কুড়াল ও ৪টি ভেস্ট, ৬০ পিচ ইয়াবা, একটি স্মার্ট মোবাইল ফোন এবং মাদক বিক্রির ২ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad