১ দিনের ব্যবধানে আবার কমেছে সোনার দাম

১ দিনের ব্যবধানে আবার কমেছে সোনার দাম
Advertisement
Advertisement

একদিনের ব্যবধানে সোনার দাম আবারও কমেছে। এ নিয়ে টানা দুইবার দেশের বাজারে সোনার দাম কমেছে। বিশ্ববাজারে দাম কমের যাওয়ায় স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে, তাই দেশের বাজারেও সোনার দাম কমেছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, চলতি মাসের ৩ তারিখ সোনার দাম কমানো হয়েছিল। পরে এক সপ্তাহের ব্যবধানে ১৯ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়। তারও এক সপ্তাহ পর গত শনিবার সোনার দাম কমানো হয়। পরে দুইদিনের ব্যবধানে সোমবার আবারও দেশের বাজারে সোনার দাম কমানো হয়। এরপর একদিনের ব্যবধানে আজ ফের সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

আজ সোনার দাম কমার আগপর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা ছিল।

আরও পড়ুন

গত ২৬ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দফায় দেশের বাজারে সোনার দাম ৬ হাজার ৬৫ টাকা কমানো হয়েছে।

বাজুস জানিয়েছে, মূলত বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমিয়েছে জুয়েলার্স সমিতি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত নতুন এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।

দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় চলতি বছরের ২৯ জানুয়ারি। এদিন সোনার দাম একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফা দাম বাড়ানো হয়েছে, ৫৭ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমেছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে এখন ৪ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad