যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৪, আহত ১১

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৪, আহত ১১
বিমান বিধ্বস্তের পর অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ার কুণ্ডলি। ছবি: রয়টার্স
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

রয়টার্সের খবরে বলা হয়েছে,  মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৫টার দিকে উড্ডয়নের পরেই বিমানটি বিধ্বস্ত হয়। রানওয়ে থেকে ছিটকে বিমানটি পার্শ্ববর্তী ভবনে আছড়ে পড়ে।

বিবিসি জানিয়েছে, ওই বিমানে ৩৮ হাজার গ্যালন বা ১ লাখ ৪৪ হাজার লিটার জ্বালানী ছিল। আছড়ে পড়ার পর তাতে বিস্ফোরণ হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে শঙ্কা প্রকাশ করেছে তারা।

ইউপিএসের ২৯৭৬ ফ্লাইটটি লুইসভিল থেকে হনলুলুর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। দুর্ঘটনায় ওই বিমানের তিনজন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে বিমানটি ওড়ার সময়ই তার ডানায় আগুন জ্বলছে। দুর্ঘটনার সময় বিমানবন্দরের পাশে একটি শিল্পাঞ্চলে বিমানটি আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। এতে সেখানে এক বিশাল অগ্নিগোলক সৃষ্টি হয়ে আগুন ছড়িয়ে পড়ে।

লুইসভিলের মেয়র ক্রেগ গ্রিনবার্গ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগেও বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আগুন জ্বলতে দেখা যায়।

মার্কিন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ও পাইলট জন কক্স বলেন, ‘তদন্তকারীদের দেখতে হবে তিন ইঞ্জিনবিশিষ্ট বিমানটি প্রথম ইঞ্জিনে আগুন লাগতেই কেন উড়তে ব্যর্থ হলো।’

তিনি আরও বলেন, ‘ওই বিমানটি দুই ইঞ্জিন দিয়েও উড়তে সক্ষম হওয়ার কথা। তাই আমাদের জানতে হবে, কেন এটি উড়তে পারেনি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর