সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত করিম উদ্দিন ও খালিদ মিয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি  নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ। নিহত অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, তায়েফ থেকে জেদ্দাগামী প্রবাসীদের বহনকারী গাড়িটি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এত চারজনই ঘটনাস্থলে মারা যান।

নিহত চারজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন বলে জানা গেছে। দেশে ফেরার জন্য তাদের বিমানের টিকিটও করা ছিল। জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথেই দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন

মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির বলেন, ছুটি কাটাতে দেশে ফেরার জন্য বিমানবন্দরে যাচ্ছিলেন তারা। এসময় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

তিনি বলেন, একই ঘটনায় কানাইঘাটের আর কারো মৃত্যু হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, সামাজিক যোগযোগ মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতেই ইউনিয়নের চেয়ারম্যানকে নিহত দুজনের বাড়িতে পাঠানো হয়েছে। তিনি খোঁজ খবর নিয়েছেন। প্রবাসীরা দেশে ফেরার পথেই এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে এখনও যোগাযোগ করা হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরণের সহযোগীতা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর