পাবনায় বিএনপি নেতা হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

পাবনায় বিএনপি নেতা হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার আটঘরিয়ায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি ইরাদুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাত ২টার দিকে আটঘরিয়া উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে।

আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, আদম আলীকে দিনের বেলা সবার সামনে গুলি করে হত্যার ঘটনায় তার ছেলে শাহিন হোসেন বাদী হয়ে সোমবার রাতে আটঘরিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এজহারে ইরাদুলকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপা ডলি রানী সরকার জানান, হত্যা মামলার পর অভিযান চালিয়ে ইরাদুলকে গ্রেপ্তার করে র‌্যাব পাবনা ক্যাম্পের একটি দল। পরে তাকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

এর আগে সোমবার বিকালে আটঘরিয়া উপজেলার একদন্তে ইউনিয়নের চন্ডিপাশা গ্রামে আদম আলী মোল্লাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আদম আলী মোল্লা (৬০) একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুল পাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। আদম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণসহ অন্তত তিনটি মামলা রয়েছে। তিনি একদন্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ইরাদুল ইসলামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি পুরোপুরি তদন্তের পর ঘটনার মূল কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর