গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
আগুনে পুড়ে ছাই ঝুট গুদামের একাংশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমবাগ বাবুর্চি মোড় এলাকায় এ  আগুনের ঘটনা ঘটে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিস ও গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘ভোরে ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে আমাদের দুটি ইউনিট এবং পরে চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়।’

আগুন নিয়ন্ত্রণে এলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর