ভাইভায় নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জবি-চবিতে মানববন্ধন

ভাইভায় নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জবি-চবিতে মানববন্ধন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

বুধবার জবি ও চবিতে পৃথক কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ালে নিয়োগে স্বজনপ্রীতি, দলীয়করণ ও অনিয়মের সুযোগ তৈরি হবে। এতে মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে।

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় নম্বর বাড়ানোর প্রস্তাব দুর্নীতি ও দলীয়করণের সুযোগ তৈরি করবে। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।’

আরও পড়ুন

জকসুর এজিএস মাসুদ রানা বলেন, ‘লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় নম্বর বাড়ানো কোটা পদ্ধতির নতুন রূপ।’

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘১১ আর ১২তম গ্রেডে ৫০ মার্কসের ভাইভা রেখে দলীয়করণ ও নিয়োগ বাণিজ্য চালানোর পাঁয়তারা বন্ধ করুন। মেধার মূল্যায়ন করুন।’

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘ভাইভায় নম্বর বাড়িয়ে দলীয় লোকজন নিয়োগের পথ তৈরি করা হচ্ছে।’

উল্লেখ্য, প্রস্তাবিত মানবণ্টনে ১১–১২তম গ্রেডে ১০০ নম্বর লিখিত ও ৫০ নম্বর ভাইভা, ১৩–১৬তম গ্রেডে ৬০ নম্বর লিখিত ও ৪০ নম্বর ভাইভা এবং ১৭–২০তম গ্রেডে লিখিত ও মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর করে রাখার কথা বলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর