রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের পাশে একটি রঙের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার বেলা তিনটায় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, ‘দুপুর ২টা ১৬ মিনিটের দিকে কলেরা হাসপাতালের পাশে একটি রঙের দোকানে আগুন লাগার খবর পাই। পরে আমাদের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং ২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’
এখন পর্যন্ত এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।


