ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইয়্যিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার সম্ভাবনাসহ বাংলাদেশ ও ওমানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।

আল সাইয়্যিদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন।

একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক  আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফাথিয়া আহমেদ আল বালুশি এবং প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর