ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত অন্তত ১৪

ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত অন্তত ১৪
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষে আহত এক ছাত্রদল নেতা হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানো ও চাঁদা তোলাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড় ৭টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে প্রথমে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয় এবং পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতের দোকান তোলা নিয়ে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চল ও ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার, সদস্য সচিব শাহাদাতসহ ৪০ থেকে ৫০ জন সদস্য ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।

এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী প্রিয়াঙ্গন মার্কেট-সংলগ্ন বসুন্ধরা গলিতে চঞ্চলের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালান। এ সময় দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার, আহ্বায়ক সদস্য সাগর খান, সায়মন ইসলাম, মুশফিকুর রহিম, শাকিব হাসান, ইমরান হোসেন এবং শিক্ষার্থী জিহাদুল ইসলাম।

অন্যদিকে যুবদল পক্ষের আহতদের মধ্যে রয়েছেন জাকির (৫০), জাকির (৩৮), সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) ও রাকিব (৩২)।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাত ১১টা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসা নেওয়া আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর