প্রাথমিকে প্রধান শিক্ষকের ৩২ হাজার পদ শূন্য: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিকে প্রধান শিক্ষকের ৩২ হাজার পদ শূন্য: গণশিক্ষা উপদেষ্টা
টাঙ্গাইলের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লে-গ্রাউন্ড উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের প্রায় ৩২ হাজার পদ শূন্য রয়েছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় ধরনের বাধার সৃষ্টি করছে।

রোববার বিকালে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শিক্ষক সংকট দূর করতে এরই মধ্যে বড় আকারে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে দেশে প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না। ভূমিকম্প যেকোনো সময় হতে পারে। তাই আতঙ্ক নয় বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানিয়েছেন তিনি।

নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর