চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের স্ত্রী পারভীনা খাতুন (৪৫) এবং একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ও ভ্যানচালক রমজান আলী (২৬)।

আহতরা হলেন আলোকদিয়া রাজাপুর গ্রামের ইসরাত ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের ছাবদুল।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, রোববার দুপুরে চুয়াডাঙ্গা থেকে যাত্রীবাহী একটি বাস মেহেরপুর যাচ্ছিল। পথে আলোকদিয়া বাজারে পৌঁছালে একটি ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যানের এক আরোহী ঘটনাস্থলে মারা যায়। এ সময় তিনজন আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভ্যানচালক রমজান আলীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর