‘আমরা এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি’

‘আমরা এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি’
Advertisement
Advertisement

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, তার দল এখনো কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। তিনি জানান, আপাতত তারা জুলাই-সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কয়েকটি দলের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে রয়েছেন।

সোমবার দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাওলানা মামুনুল হক এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকালে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আব্দুল আজিজের ছেলে ও হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামাতা মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। তিনি প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।

অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান প্রমুখ।

মাওলানা মামুনুল হক আরো বলেন, ‘সংগঠনের কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হবে। প্রথমে বিষয়টি সংগঠনের রাজনৈতিক সেলে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হবে, তারপর তা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে উপস্থাপন করা হবে। সেখান থেকে কেন্দ্রীয় মজলিসে শূরায় আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হবে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামতও গ্রহণ করা হবে।’

তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে, তাদের ভাবনা ও মনোভাব বুঝতে হবে। সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া-পাওয়া ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে দিক বিবেচনায় রেখেই কার্যক্রম পরিচালনা করতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর