৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত খসড়ায় পৌঁছাতে চাই: আলী রীয়াজ

৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত খসড়ায় পৌঁছাতে চাই: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। ছবি: বাসস
Advertisement
Advertisement

আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলোকে দ্রুত চূড়ান্ত রূপ দেওয়ার তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বার্তা সংস্থা বাসস জানায়, মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার শুরুতে তিনি বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যেই আমরা চূড়ান্ত খসড়ায় পৌঁছাতে চাই। এতদিন ধরে যে ধারাবাহিক আলোচনা হয়েছে, তার ফলাফল স্পষ্টভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য।’

তিনি জানান, ‘গত সোমবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছে জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া হস্তান্তর করা হয়েছে। দলগুলোর মতামত গ্রহণ করে আজ (মঙ্গলবার) বা আগামীকালের (বুধবারের) মধ্যেই সংশোধিত খসড়া তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।’

আলী রীয়াজ বলেন, ‘প্রত্যেক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা সেগুলো সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করছি, যাতে পরবর্তী আলোচনা আরও সহজ হয়।’

বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

আরও পড়ুন

কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া।

আলোচনা সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশন সূত্র জানিয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আগামী কয়েকদিন আলোচনা চলবে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad