হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্য বিভাগের সব কর্মীর ছুটি বাতিল

হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্য বিভাগের সব কর্মীর ছুটি বাতিল
ছবি: বাসস
Advertisement
Advertisement

শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের প্রত্যেক কর্মীর সব ধরনের ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে। এই আদেশের ফলে স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত নিয়মিত সেবা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, বর্তমান আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং হামের টিকা প্রদান কার্যক্রম গতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থগিতকৃত ছুটির মধ্যে অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি- উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে।

এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সংশ্লিষ্ট সব দপ্তরের কাছে অনুলিপিও পাঠানো হয়েছে।

আদেশে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad