জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ৩ জাহাজ

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ৩ জাহাজ
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম বন্দরের জলসীমায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসসহ (এলপিজি) মোট তিনটি জ্বালানিবাহী জাহাজ নোঙর করা হয়েছে। শুক্রবার দুপুরে বন্দরের মেরিন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আসা একটি এলএনজি বহনকারী জাহাজ এরইমধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ও মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিম টাইমস অব বাংলাদেশকে জানান, এলএনজি ও এলপিজিবাহী জাহাজসহ অন্যান্য জ্বালানিবাহী জাহাজ সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।

এদিকে দুপুর ২টার দিকে ২৭ হাজার ৩০০ মেট্রিক টন ডিজেল বহনকারী ‘এমটি ইউয়ান জিং’ নামের একটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দেশের চলমান জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে জাহাজটি আনা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, জাহাজটি বন্দরে ভেড়ার সময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নোঙর করার পরপরই দ্রুত খালাস কার্যক্রম শুরু করা হবে।

একই সঙ্গে জ্বালানি আমদানির এই নিয়মিত কার্যক্রমের মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিতরণ ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে বিপিসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad