ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার মূল আসামি সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের মা ও বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাত দেড়টার দিকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব-১০।
অভিযানে ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা হাসি বেগম (৬০)-কে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৫ ডিসেম্বর ২৪ ঘণ্টায় ফয়সাল করিম মাসুদের স্ত্রী ও শ্যালকসহ তিনজনকে আটক করে র্যাব।
গত শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।
এতে হাদির মাথায় গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
সেখান থেকে সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।


