হবিগঞ্জে জান্নাতুল মাওয়া কওমী মাদ্রাসায় মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে স্থানীয়দের সহায়তায় মাওলানা সাদেককে পুলিশ আটক করে। সে নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের পিরিজপুরের গ্রামের বাসিন্দা।
গত ২৩ সেপ্টেম্বর রাতে শহরের রাজনগরের একটি স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষা দেয়ার কথা বলে কৌশলে তার মাদ্রাসায় নিয়ে যান সাদেকুর। রাতের বেলা তাকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে ওই ছাত্র বিষয়টি তার পরিবারকে জানালে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে আটক করে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, এ ঘটনায় ছেলের পিতা বাদী হয়ে মামলা করেছেন।


