লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মদাতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৈটারী মৌজায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া আক্তার স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে জাকিয়া আক্তার বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে উদ্ধার তৎপরতা চালানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ১২টার দিকে পুকুর থেকে জাকিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad