লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুর সদরের দেওপাড়া গ্রামের মো. ইমরান এবং আলেয়াপুর ইউনিয়নের বাসিন্দা মো. সজিব।
বুধবার রাতে ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিন রাত ২টায় এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী এ তথ্য জানায়।

আরমান হাবিব অপু জানান, চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সিমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দু’টি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দু’টি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।

আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানান তিনি।

অভিযান শেষে উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad