ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে সর্বোচ্চ ১৮৭২

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে সর্বোচ্চ ১৮৭২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরে একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে মৃত্যুবরণ করেছেন আরও পাঁচজন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে এবং সর্বমোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৯৫ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) সর্বোচ্চ ৩৯১ জন চিকিৎসা নিতে ভর্তি হন। অন্যান্য অঞ্চলের মধ্যে খুলনা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৯১ জন, বরিশাল বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ছয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই ২৪ ঘণ্টা সময়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে সর্বোচ্চ ২ জন রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা। এ ছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad