গাজী নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে রাখার আবেদন ডিবির

গাজী নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে রাখার আবেদন ডিবির
আদালতে মাকসুদা ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অন্যতম আসামি মাকসুদা।

মঙ্গলবার এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদনের শুনানি হবে।

আরও পড়ুন

এর আগে সোমবার মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই মামলায় গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রোববার বিকালে শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে রাতে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও গাড়ি চালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বাসা থেকে মরিয়মের লেখা একটি সুইসাইড নোট উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad