ঝিনাইদহে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩

ঝিনাইদহে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

ঝিনাইদহ ৪ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে কালিগঞ্জের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি দোকানও ভাংচুর করা হয়।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের সমর্থক সেলিম রেজা এবং বিএনপি প্রার্থী মো. রাশেদ খানের সমর্থক মো. সুজন আহত হন। সেলিম রেজা তিল্লা গ্রামের ফজলুর রহমান এবং মো. সুজন পুকুরিয়া গ্রামের ইব্রাহিম সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালীগঞ্জের তিল্লা বাজারে পাশাপাশি জায়গায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিস রয়েছে। সন্ধ্যায় ওই বাজারে উভয়পক্ষের সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর পার্শ্ববর্তী পুকুরিয়া বাজারে বিএনপি প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি মুদি দোকানে হামলা করে ভংচুর করে।  সেসময় সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক ও ধানের শীষ প্রতীকের এক সমর্থক আহত হন।

আরও পড়ুন

আহতদের মধ্যে দুই জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. খালিদ হাসান জানান, আহতদের মধ্যে একজনের পা ভেঙে গেছে।

এ বিষয়ে জানতে ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও বিএনপি প্রার্থী মো. রাশেদ খানকে একাধিকবার মোবাইলে কল করা হলেও কোনো সাড়া মেলেনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘দুই পক্ষের সমর্থকদের কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ওই এলাকায় বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad