গাড়িচালকসহ সন্দীপের সাবেক এমপি মিতা রিমান্ডে

গাড়িচালকসহ সন্দীপের সাবেক এমপি মিতা রিমান্ডে
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হিসেবে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য মাহফুজুর রহমান মিতাকে ছয় দিন ও তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডিবি তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

এদিন আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. আতিকুর রহমান খান রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

আরও পড়ুন

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, আসামিরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অবৈধ মিছিল, রাষ্ট্রবিরোধী স্লোগান ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ কর্মকাণ্ডের মূল পরিকল্পনা উদঘাটন, ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার এবং তাদের হেফাজতে থাকা অবৈধ ককটেল-বোমার উৎস জানার জন্য আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

মামলার বিবরণী অনুযায়ী, গত ১৮ জুন সকাল ৯ টা ৫০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবৈধ মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ রিমান্ডে পাঠানো হলো।

উল্লেখ্য, আসামি মিতার বিরুদ্ধে চট্টগ্রামে আরও তিনটি মামলা রয়েছে বলে জানা যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad