র‌্যাবের নতুন ডিজি, এসবি ও সিআইডির নতুন প্রধান

র‌্যাবের নতুন ডিজি, এসবি ও সিআইডির নতুন প্রধান
র‌্যাবের ডিজি আহসান হাবীব পলাশ।
Advertisement
Advertisement

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। তিনি আগেই অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান এবং চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া তিন জেলায় নিয়োগ পেয়েছেন নতুন পুলিশ সুপার।

এসবি’র প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন। সিআইডি প্রধান হয়েছেন পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। সিআইডির সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।

সিএমপির কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে এপিবিএন প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ডিআইজি হাসান মো. শওকত আলী।

আরও পড়ুন

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন এসবি ঢাকা’র ডিআইজি মো. মনিরুজ্জামান। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে এসব পদে নিয়োগ-বদলির কথা জানানো হয়।

এছাড়া পৃথক এক প্রজ্ঞাপনে খাগড়াছড়ি, মাদারীপুর ও মাগুরা জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে ডিএমপির উপকমিশনার মোস্তাক সরকারের বদলির আদেশ বাতিল করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খান।

মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে বদলি করা হয়েছে। মাগুরায় পুলিশ সুপার হেসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপকমিশনার মোল্লা আজাদ হোসেন।

এছাড়াও আরেক প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে একই স্থানে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad