মোদির বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক
নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করে পুলিশ। মঙ্গলবার দিল্লিতে। ছবি: এনডিটিভির সৌজন্যে
Advertisement
Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা এবং দলের অন্য নেতারা এ কর্মসূচি পালন করছিলেন।

মঙ্গলবার বিকালে দিল্লির লোক কল্যাণ মার্গে কর্মসূচি শুরু হয়। সেখানে কংগ্রেস চারটি দাবি জানায়। দাবিগুলো হলো শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের বিষয়ে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া।

কর্মসূচি চলাকালে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগও দাবি করেন।

কয়েক ঘণ্টা অবস্থানের পর দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কংগ্রেসের নেতাদের আটক করতে শুরু করে। প্রথমে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারসহ কয়েকজনকে আটক করা হয়। পরে আটক হন কংগ্রেস সংসদ সদস্য সুখজিন্দর সিং।

আরও পড়ুন

অন্য কয়েকজন সংসদ সদস্যকে আটকের পরও রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতা অবস্থান চালিয়ে যান। পরে পুলিশ তাদেরও আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের কোথায় নেওয়া হয়েছে, তা জানা যায়নি।

আটকের আগে কংগ্রেস সংসদ সদস্য সুখজিন্দর সিং গণমাধ্যমকে বলেন, ‘সংসদ সদস্যদের যদি এ অবস্থা হয়, তাহলে শিক্ষার্থীদের সঙ্গে কী হচ্ছে, ভেবে দেখুন।’

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের এলাকা থেকে বাকি বিক্ষোভকারীদেরও সরিয়ে দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad